Friday, May 17, 2019

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ১৯মে

প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ১৯ মে
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৯ মে থেকে প্রার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এ ছাড়াও প্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের তথ্য জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার (১৬ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রার্থীরা পরীক্ষার ৫ দিন আগে থেকে প্রবেশপত্র (admit.dpe.gov.bd ) ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের ডাউনলোড করা প্রবেশপত্র প্রিন্ট দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।


এছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্যান্য কাগজপত্র, ক্যালকুলেটর মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেক্ট্রিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৪ ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ২৪ মে এবং ৩১ মে নিয়োগের ১ম ও ২য় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শেষ দুই ধাপের পরীক্ষা আগামী ১৪ ও ২১ জুন অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পরিবর্তন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সময় অনুযায়ী ৩য় ধাপের পরীক্ষা ২১ জুন এবং ৪র্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখসমূহের মধ্যে ১৪ জুনের পরীক্ষা ২১ জুন এবং ২১ জুনের পরীক্ষা ২৮ জুন পরিবর্তন করা হয়েছে। প্রথম ধাপের ২৪ মে এবং ২য় ধাপের ৩১ মে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময় অপরিবর্তিত আছে। জেলাভিত্তিক প্রার্থীদের লিখিত পরীক্ষার সূচি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট এক ঘণ্টাব্যাপী ৮০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
উল্লেখ্য, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়ে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বন্ধুর সঙ্গে বউ বদল, অতঃপর.....

বন্ধুর সঙ্গে বউ বদল, অতঃপর...

আদমদীঘিতে বউ বদলের ঘটনাকে কেন্দ্র করে বন্ধু রেজাউল ইসলামের(৪৫) ছুরিকাঘাতে বাদল হোসেন(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার সান্তাহার পৌরসভার লোকো কলোনি দিঘির পাড়ে এই হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, নওগাঁ জেলা সদরের চক তারতা এলাকার রেজাউল ইসলামের সঙ্গে সান্তাহার শহরের বাদল হোসেনের জেলখানায় বন্ধুত্ব গড়ে ওঠে। পুলিশ জানায়, বাদল ও রেজাউল দুইজনই ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বন্ধুত্বের এক পর্যায়ে তারা নিজেদের বউ বদল করার সিদ্ধান্ত নেয়।
চক তারতা এলাকার বাসিন্দা আবুল কাসেম জানান, গত তিন মাস আগে তারা পরস্পর বউ বদল করে। বউ বদল হলেও রেজাউল তার আগের বউ ফাতেমার সঙ্গে গোপনে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখে। ফাতেমার সঙ্গে দেখা করতে রেজাউল মাঝে মধ্যে বাদলের বাসায় যাতায়াত করতো। গত বুধবার দুপুরে রেজাউল বাদলের বাসায় গেলে দুইজনের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়।

পরে রাত ৯টার দিকে রেজাউল আবারো মোটরসাইকেল নিয়ে বাদলের বাসায় যায় এবং বাদলকে ছুরিকাঘাত করে পালায়। প্রতিবেশীরা বাদলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাদল মারা যায়।
এ ব্যাপারে সান্তাহার টাউন ফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান বলেন, বাদলকে হত্যার অভিযোগে শুক্রবার সকালে নিহতের পিতা শহীদুল ইসলাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রেজাউলকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
ইত্তেফাক/এমআর

সৌম্য-মোসাদ্দেক ঝড়ে উইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

সৌম্য-মোসাদ্দেক ঝড়ে উইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে চরম উত্তেজনাকর ম্যাচে উইন্ডিজকে ৫ উইকেট হারিয়ে প্রথম বারের মত কোন শিরোপার স্বাদ পেল বাংলাদেশ।

ডাবলিনের ম্যালাহাইডের দ্যা ভিলেজ স্টেডিয়ামে বৃষ্টি থামার পর খেলা ঠিক হয় ২৪ ওভারে। আর নির্ধারিত ২৪ ওভার শেষে উইন্ডিজ ১ উইকেট হারিয়ে ১৫২ রান করে। তবে ডি.এল মেথডে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ২১০।

জবাবে সৌম্যের ৬৬ ও মোসাদ্দেকের ২৭ বলে অপরাজিত ৫২ রানে ৭ বল বাকী থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা দেন দুই উইন্ডিজ ওপেনার। শাই হোপ ও সুনীল আমব্রিস দুই জনই তুলে ব্যক্তিগত ফিফটি। দারুন জুটির পর ২০.১ ওভারে উইন্ডিজের সংগ্রহ যখন ১৩১/০ তখনই বৃষ্টি শুরু হয়।

সংক্ষিপ্ত স্কোর:
উইন্ডিজ: ১৫২/১ (২৪)

শাই হোপ ৭৪, আম্ব্রিস ৫৯।

উল্লেখ্য, এর আগে দ্বিপক্ষীয় সিরিজের বাইরে বাংলাদেশ কখনো কোনো টুর্নামেন্ট জিততে পারেনি।

বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, মোহম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মাশরাফি মর্তুজা (অধিনায়ক)।

উইন্ডিজ একাদশ:
সুনিল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেনডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংশোধিত সময়সূচি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংশোধিত সময়সূচি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর পরীক্ষা চার ধাপে নিতে বৃহস্পতিবার পরীক্ষার সংশোধিত তারিখ এবং কোন ধাপে কোন কোন জেলার পরীক্ষা হবে তা প্রকাশ করা হয়।



তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলার ২৪ লাখ এক হাজার ৯১৯ জন প্রার্থী ১৩ হাজার পদের বিপরীতে এই পরীক্ষায় অংশ নেবেন।



আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মে, ৩১ মে, ১৪ জুন এবং ২১ জুন সকাল ১০টায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।



নতুন সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২৪ মে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ৩১ মে-ই নেওয়া হবে। তবে তৃতীয় ধাপের পরীক্ষা ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা হবে ২৮ জুন হবে।



এর আগে গত ১৭ মে থেকে এই পরীক্ষা শুরুর কথা থাকলেও ওই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় এই নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেতে গত বছরের ১ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করেন চাররিপ্রার্থীরা।



প্রশ্ন ফাঁস ঠেকাতে কয়েক গত কয়েক বছর ধরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পরীক্ষার দিন সকালে ডিজিটাল পদ্ধতিতে ছাপিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হবে। দেশের ৬৩ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩ লাখ ২২ হাজার ৭৬৬ জন শিক্ষক কর্মরত আছেন।

চুরি হয়ে যাওয়া মোবাইল নিজেই জানাবে চোরের মোবাইল নম্বর ও অবস্থান

চুরি হয়ে যাওয়া মোবাইল নিজেই জানাবে চোরের মোবাইল নম্বর ও অবস্থান!! ;)

ও চুরি হয়ে যাওয়া মোবাইল নিজেই জানাবে চোরের মোবাইল নম্বর ও অবস্থান!! ;) শখের মোবাইলটি হারিয়ে গেছে , খুব কষ্টে আছেন? হঠাৎ করেই চোরের নাম্বারটি তার অবস্থান সহ আপনার হাতে এসে পড়ল। বীর দর্পে সেই নাম্বারে ফোন করে ভাব জমিয়ে চোরকে চায়ের দাওয়াত দিয়ে এলাকায় এনে ফেললেন। অথবা প্রথমেই নাম্বার পুলিশকে দিয়ে দিলেন , আইনী সহায়তায় ফিরে পেলেন হারিয়ে যাওয়া স্মৃতিবহুল আদরের সেই ফোনটি । কেমন হবে বলুন তো ব্যাপারটা । হয়ত কথা গুলো শুনে কেও খুব খুশি আবার কেও খুবই রেগে গেছেন। নো চিন্তা ডু ফুর্তি , এখনই বলব এন্ড্রয়েডের সেই উপকারী এপস এর কথা। যেটি আপনার মোবাইলে কোন সিম ব্যাবহার হচ্ছে তা আপনাকে জানিয়ে দিবে। এপসটির নাম হচ্ছে Sim Card Change notifier . প্লে স্টোর থেকে ফ্রীতেই ডাউনলোড করতে পারবেন গেমটি। এপস টি ইন্সটল করার পর এপসটি দেখবেন আর খুজে পাচ্ছেন না। এটি ইন্সটলের সাথে সাথেই হাইড হয়ে যায়। ডিফল্ট এপ হিসেবে সেট করলে চোর সাহেব নিজেও এপস রিমোভ করতে পারবে না। ইন্সটলের পর প্লে স্টোরে আবার এপসটির নাম লিখে সার্চ করুন সেখান থেকে ওপেন করতে পারবেন। অথবা মোবাইলের কী প্যাডে ##7777 ডায়াল করুন। এপসের একটি স্ক্রীন আসবে । সেখানে Owner name এর জায়গায় নিজের নাম লেখুন এবং Trusted Number এ সেই নাম্বারটি দিবেন, যেখানে আপনি ম্যাসেজ পেতে চান । অর্থাৎ ট্রাস্টেড নাম্বারেই আপনার ম্যাসেজ চলে যাবে । এবার সেটিংস এ যান , ২ নং অপশনের Number to show the app সিলেক্ট করুন । পছন্দমত ৬ ডিজিট এর নাম্বার দিন , যদিও এপস এ আগে থেকেই ##7777 নাম্বারটি সেট করা থাকে। তাই এটিও রাখতে পারেন। এবার তার নীচের লোকেশন সেন্ডিং টাইম ইন্টারভ্যাল সেট করে ফেলুন। ব্যাস আপনাদের এপস কাজ করার জন্য রেডি। এখন থেকে যখন ই কোন নতুন সীম প্রবেশ করানো হবে, সাথে সাথে তার বর্তমান অবস্থান এবং মোবাইল নাম্বার সহ চলে আসবে আপনার কাছে। 🎓 আপনি হতে পারেন একজন হ্যাকার / দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। বিস্তারিতঃ https://goo.gl/vDEPhM পরবর্তী পোষ্টে থাকছে "যেভাবে হারিয়ে যাওয়া মোবাইলের কল লিস্ট এবং মেসেজ জেনে নিবেন।" এপসটির সুবিধাঃ ১। এপসটি Default App হিসেবে থাকায় চোর মোবাইল রিসেট মারার চেষ্টা করলেও data cache ডিলেট হবে না। ২। আপনি ছাড়া কেউ জানতেও পারবে না যে, মোবাইলে এই ফিচার চালু করা আছে। এমনকি পাসওয়ার্ড না জানলে লগিন করেও নাম্বার পরিবর্তন করতে পারবে না। এপসটির অসুবিধাঃ ১। প্রতিবার নিজেই সিম চেঞ্জ করার সময় নোটিফিকেশন চলে আসবে। তাই নিজেও কোন সিম চেঞ্জ করার আগে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে লগিন করে সাময়িক ভাবে ডিজেবল করে নিতে হবে এপটি। সুখবরঃ "সাইবার ৭১" থেকে আমরা কিছু অসাধারণ ফিচার সম্বলিত এপস নিয়ে আসছি দ্রুত, যাতে খুব সহজেই আপনি মোবাইল চোরের ব্যাপারে তথ্য পেয়ে যাবেন। ^_^ 🎓 আপনি হতে পারেন একজন হ্যাকার / দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। বিস্তারিতঃ https://goo.gl/vDEPhM!! ;)

শখের মোবাইলটি হারিয়ে গেছে , খুব কষ্টে আছেন? হঠাৎ করেই চোরের নাম্বারটি তার অবস্থান সহ আপনার হাতে  এসে পড়ল। বীর দর্পে সেই নাম্বারে ফোন করে ভাব জমিয়ে চোরকে চায়ের দাওয়াত দিয়ে এলাকায় এনে ফেললেন।
অথবা প্রথমেই নাম্বার পুলিশকে দিয়ে দিলেন , আইনী সহায়তায় ফিরে পেলেন হারিয়ে যাওয়া স্মৃতিবহুল আদরের সেই ফোনটি ।  কেমন হবে বলুন তো ব্যাপারটা ।

হয়ত  কথা গুলো শুনে কেও খুব খুশি আবার কেও খুবই রেগে গেছেন। 
নো চিন্তা ডু ফুর্তি ,  এখনই  বলব  এন্ড্রয়েডের সেই উপকারী এপস এর কথা। যেটি আপনার মোবাইলে কোন সিম ব্যাবহার হচ্ছে তা আপনাকে জানিয়ে দিবে।

এপসটির নাম হচ্ছে  Sim Card Change notifier . প্লে স্টোর থেকে ফ্রীতেই ডাউনলোড করতে পারবেন গেমটি।
এপস টি ইন্সটল করার পর এপসটি দেখবেন আর খুজে পাচ্ছেন না।  এটি ইন্সটলের সাথে সাথেই হাইড হয়ে যায়। ডিফল্ট এপ হিসেবে সেট করলে চোর সাহেব নিজেও এপস রিমোভ করতে পারবে না। 
ইন্সটলের পর প্লে স্টোরে আবার এপসটির নাম লিখে সার্চ করুন সেখান থেকে ওপেন করতে পারবেন। অথবা মোবাইলের কী প্যাডে ##7777 ডায়াল করুন।

এপসের একটি স্ক্রীন আসবে । সেখানে Owner name এর জায়গায়  নিজের নাম লেখুন  এবং  Trusted Number এ সেই নাম্বারটি দিবেন, যেখানে আপনি ম্যাসেজ পেতে চান । অর্থাৎ ট্রাস্টেড নাম্বারেই আপনার ম্যাসেজ চলে যাবে ।

এবার সেটিংস  এ যান  , ২ নং অপশনের Number to show the app সিলেক্ট করুন ।  পছন্দমত ৬ ডিজিট এর নাম্বার দিন , যদিও এপস এ আগে থেকেই  ##7777  নাম্বারটি সেট করা থাকে। তাই এটিও রাখতে পারেন।
এবার তার নীচের লোকেশন সেন্ডিং টাইম ইন্টারভ্যাল সেট করে ফেলুন।
ব্যাস আপনাদের এপস কাজ করার জন্য রেডি।

এখন থেকে যখন ই কোন নতুন সীম প্রবেশ করানো হবে, সাথে সাথে তার বর্তমান অবস্থান এবং মোবাইল নাম্বার সহ চলে আসবে আপনার কাছে।

?? আপনি হতে পারেন একজন হ্যাকার / দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। বিস্তারিতঃ https://goo.gl/vDEPhM

পরবর্তী পোষ্টে থাকছে "যেভাবে হারিয়ে যাওয়া মোবাইলের কল লিস্ট এবং মেসেজ জেনে নিবেন।"

এপসটির সুবিধাঃ
১। এপসটি Default App হিসেবে থাকায় চোর মোবাইল রিসেট মারার চেষ্টা করলেও data cache ডিলেট হবে না।
২। আপনি ছাড়া কেউ জানতেও পারবে না যে, মোবাইলে এই ফিচার চালু করা আছে। এমনকি পাসওয়ার্ড না জানলে লগিন করেও নাম্বার পরিবর্তন করতে পারবে না।

এপসটির অসুবিধাঃ
১। প্রতিবার নিজেই সিম চেঞ্জ করার সময় নোটিফিকেশন চলে আসবে। তাই নিজেও কোন সিম চেঞ্জ করার আগে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে লগিন করে সাময়িক ভাবে ডিজেবল করে নিতে হবে এপটি।

সুখবরঃ "সাইবার ৭১" থেকে আমরা কিছু অসাধারণ ফিচার সম্বলিত এপস নিয়ে আসছি দ্রুত, যাতে খুব সহজেই আপনি মোবাইল চোরের ব্যাপারে তথ্য পেয়ে যাবেন। ^_^

?? আপনি হতে পারেন একজন হ্যাকার / দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। বিস্তারিতঃ https://goo.gl/vDEPhM

এই বাচ্চাটাকেও হাসপাতালের বাথরুমে ফেলে রেখে আসা যায়??

এই বাচ্চাটাকেও হাসপাতালের বাথরুমে ফেলে রেখে আসা যায়??
দত্তক নেওয়ার জন্যে ইতোমধ্যে ১৭ নিঃসন্তান দম্পতির আবেদন... ??

Photo source: Collected

নোয়াখালীর একটি স্কুলের দৃশ্য...